ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিস্তৃত সংলাপ শুরু হবে সপ্তাহান্তে : জাতিসংঘ


আপডেট সময় : ২০২৬-০৩-২৬ ১৪:১৪:১৩
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিস্তৃত সংলাপ শুরু হবে সপ্তাহান্তে : জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিস্তৃত সংলাপ শুরু হবে সপ্তাহান্তে : জাতিসংঘ

 

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১৩:৫৫

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অন্যান্য ইস্যু নিয়ে ‘বিস্তারিত সংলাপে’ বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা। সংলাপ আগামী রোববার, ২৯ মার্চ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হবে।

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি একটি সাক্ষাৎকারে জানান, এ সংলাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কার্যক্রম, ইসলামি প্রজাতন্ত্রের রাজনৈতিক পরিস্থিতি এবং অঞ্চলটিতে সক্রিয় বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীসহ নিরাপত্তা বিষয়ক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

গ্রসি আরও জানান, সংলাপটি মূলত কূটনৈতিক প্রচেষ্টা। এতে ইরানকে বলা হতে পারে যে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি বিবেচনা করে দেশের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত রাখার প্রয়োজন রয়েছে, এবং কিছু বছর পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকবে।

উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মতপার্থক্য ও উত্তেজনার জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ইতোমধ্যেই ভোগান্তিতে পড়েছে।

আন্তর্জাতিক চাপের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন যুদ্ধবিরতি চাচ্ছে এবং এতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে। ইসলামাবাদের মাধ্যমে তেহরানে ১৫ পয়েন্ট বিশিষ্ট একটি শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে। আসন্ন সংলাপে এই প্রস্তাব বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ