ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসা ও মিথ্যা মামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ২০:৩৯:৫১
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসা ও মিথ্যা মামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসা ও মিথ্যা মামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন

মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক ব্যবসা, চোরাচালান ও মিথ্যা মামলার অভিযোগ এনে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ মার্চ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মৃত ফিরুজ আহামেদের ছেলে মোঃ হেলাল উদ্দীন ব্রাহ্মণপাড়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ উজ্জল খান (৩২) এবং রামচন্দ্রপুর গ্রামের রং মিয়ার ছেলে মোঃ শাকিল মিয়া (২৫)।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে স্থানীয় যুবসমাজের মাঝে বিক্রি করে আসছেন। এতে এলাকার উঠতি বয়সের তরুণরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে । এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, পূর্বে একটি হত্যা মামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেয় অভিযোগকারীর ভাই। এতে তার উপর ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এবং চাঁদপুর জেলায় তার ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার স্বীকারোক্তিমূলক বক্তব্য বাদী মোঃ হেলাল উদ্দীনের ব্যবহৃত মোবাইলে সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে আরও মিথ্যা মামলার আশঙ্কা রয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ