মুলাদীর সফিপুরে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
আপডেট সময় :
২০২৬-০৩-২৫ ১৯:০৩:০৭
মুলাদীর সফিপুরে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
মুলাদী প্রতিনিধি:
মুলাদীর সফিপুরে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। জানাগেছে, মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লিটন মুন্সির ছেলে ছাত্রলীগ নেতা রনি মুন্সি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, বিগত কয়েকদিন পূর্বে রনি মুন্সি কে মাদক বিক্রি করতে দেখে প্রতিবাদ জানায় স্থানীয় জানে আলম হালদারের পুত্র মিরাজ হাওলাদার, এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে রনি মুন্সি মিরাজ হাওলাদারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এরই ধারাবাহিকতায় গত ১৯-০৩- ২০২৬ ইং তারিখ মিরাজ হাওলাদার যাকাতের কাপড় নিয়া সমিতির হাট এলাকার শিকদার বাড়ির সামনে পৌছলে তাকে গতীরোধ করে পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় স্থানীয় লিটন মুন্সির পুত্র রনি মুন্সি, মৃত রসিদ মুন্সির পুত্র লিটন মুন্সি, হিরন মুন্সির পুত্র নয়ন মুন্সী সহ একদল সন্ত্রাসী।
পরে স্থানীয়রা মিরাজ হাওলাদারের ডাক চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গুরুতর আহত মিরাজ হাওলাদারের ভাই মিজানুর রহমান হাওলাদার। উক্ত ঘটনায় গতকাল মঙ্গলবার বয়াতি বাড়ির প্রাথমিক বিদ্যালয় এর সামনে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স