ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৫ ১৩:২৪:৩৪
রাজস্থলী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ রাজস্থলী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ
 
 
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
 
“নিয়মিত কর দিন, ইউনিয়ন পরিষদের সেবা নিন”—এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা নিজ হাতে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এ স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণ করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান বলেন, “স্মার্ট হোল্ডিং কার্ডের মাধ্যমে নাগরিকদের কর প্রদান প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা দ্রুত ও নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে।”
 
প্রথম পর্যায়ে ৯ নম্বর ওয়ার্ডের ৪২টি পরিবার এবং ৮ নম্বর ওয়ার্ডের ১৪১টি পরিবারকে স্মার্ট হোল্ডিং কার্ড প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি ৭টি ওয়ার্ডের সকল পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
উল্লেখ্য, স্মার্ট হোল্ডিং কার্ড চালুর ফলে কর আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি, তথ্য সংরক্ষণে আধুনিকতা এবং নাগরিক সেবার মান উন্নয়ন নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ