ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে টেকসই দারিদ্র বিমোচনে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ


আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ২৩:০৩:১৪
​বুড়িচংয়ে টেকসই দারিদ্র বিমোচনে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ ​বুড়িচংয়ে টেকসই দারিদ্র বিমোচনে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং  প্রতিনিধি।।

ইসলামের দৃষ্টিতে যাকাত ও সদকার মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ করেছে যাকাত ও সদাকাত ফাউন্ডেশন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর সুবহাগাজী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

এ বছর ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জন অসহায় ব্যক্তির মাঝে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় অটোরিকশা, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, ঘর নির্মাণ ও মেরামত, বিদেশগমন সহায়তা এবং ঋণ পরিশোধের জন্য অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কাওসার আহমেদ ও নাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. জাবেদ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবহাগাজী সমাজের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেউপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ইসলামী ব্যাংক লাকসাম শাখার সিনিয়র প্রিন্সিপাল মো. আব্দুল হান্নান, দ্য নিউ ন্যাশন পত্রিকার অ্যাসাইনমেন্ট এডিটর মো. আব্দুল অদুদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কৃষি উপসহকারী মো. ইকবাল হোসেন এবং ইঞ্জিনিয়ার দেলোয়ার সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আলী আক্কাস, “স্বপ্নের বুড়িচং”-এর প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, দুলাল হোসেন, তারা মিয়া, মামুন মিয়া, সোহেল, আমিনুর রহমান বাবু, কাসেদুল ইসলাম কুতুব, আবরার ফয়সাল, নাঈম, পিয়াস, জিতু, দিপু, রিফাত, রোহান, সায়মন, রাব্বি, আরমান, হাসিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুদ্দাসির সাকিব।

সভাপতির বক্তব্যে ডা. জাবেদ আহমেদ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি যাকাতদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠিত ফান্ড গঠনের মাধ্যমে যাকাত প্রদান করলে দারিদ্র বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি দেশের সর্বত্র এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ