ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সকলে মিলে মিশে এলাকার উন্নয়ন করতে হবে আহমেদ সোহেল মঞ্জুর মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ১৩:৪২:৪৮
সকলে মিলে মিশে এলাকার উন্নয়ন করতে হবে আহমেদ সোহেল মঞ্জুর মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সকলে মিলে মিশে এলাকার উন্নয়ন করতে হবে আহমেদ সোহেল মঞ্জুর মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালীতে রবিবার (২২ মার্চ) বিকেলে কাউখালী উপজেলা বিএনপির ও অংগসংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি  মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন করতে হবে। এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে আপনারা আমাকে জানালে আমি পর্যায়ক্রমে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ।দলের ভিতরে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ, টেন্ডার বাজি, মাদকের সঙ্গে যারা জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না।

কোন নেতাকর্মী দলের নাম ভাঙ্গিয়ে চলে তাহলে আপনার আমাকে জানাবেন, আমি তাদের ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই জনগণের সেবক, আমাদের আচার-আচরণ থেকে কোন ব্যক্তি যেন কষ্ট না পায়। রাজনীতি কোন ব্যবসা কেন্দ্র না এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ