ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নেশার টাকার জন্য মাকে হত্যা! কালীগঞ্জে ছেলের হাতে মর্মান্তিক মাতৃহত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ১৩:২৩:১৩
​নেশার টাকার জন্য মাকে হত্যা! কালীগঞ্জে ছেলের হাতে মর্মান্তিক মাতৃহত্যা ​নেশার টাকার জন্য মাকে হত্যা! কালীগঞ্জে ছেলের হাতে মর্মান্তিক মাতৃহত্যা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 

গাজীপুরের কালীগঞ্জে নেশার টাকার জেরে ছেলের হাতে অজিফা বেগম (৫০) মায়ের নির্মম হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ হত্যাকারী জোবায়েরকে (২০) গ্রেফতার করেছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানা একটি হত্যা মামলা (নং ২২) দায়ের করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহতের অজিফা বেগম উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।

স্থানীয়দের ধারণা, গত শুক্রবার (২১ মার্চ) রাত আনুমানিক ১০টা থেকে শনিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ উঠেছে, নেশার টাকা না পেয়ে ছেলে জোবায়ের নিজ বাড়িতেই তার মাকে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মৃতদেহের সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তা গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় এলাকাজুড়ে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং একমাত্র সন্তানের হাতে মায়ের এমন মর্মান্তিক পরিণতিতে শোক ও ক্ষোভ প্রকাশ করছেন 

ওসি মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই ইয়াসিন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার জুবায়েরকে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ