ঈদের দিন ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ দুই বছরের শিশু কাজী ফুজাইল’কে উদ্ধারপূর্বক মূল অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০
ঈদের দিন ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ দুই বছরের শিশু কাজী ফুজাইল’কে উদ্ধারপূর্বক মূল অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
ঈদের দিন ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ দুই বছরের শিশু কাজী ফুজাইল’কে উদ্ধারপূর্বক মূল অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, অপহরণ, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের নিরবিচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে অপহৃত শিশু ফুজাইল (০২)’কে উদ্ধারপূর্বক মূল অপহরণকারীকে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের দিন অর্থাৎ গত ২১/০৩/২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় বসবাসকারী মোঃ মাজহারুল ইসলাম এর ছেলে কাজী ফুজাইল (০২) তার অসুস্থ নানাকে দেখতে তার মা ও খালার সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। দুপুর অনুমান ১৪.৫৮ ঘটিকায় কাজী ফুজাইলের মা দেখতে পান তাদের সাথে আসা ছোট ছেলে কাজী ফুজাইল তাদের সাথে নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে কাজী ফুজাইলের বাবা মোঃ মাজহারুল ইসলাম কে জানালে তিনি ঢাকা মেডিকেলে আসেন। বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি তাদেরকে ফোন করে জানায় ৩,৫০,০০০/- (সাড়ে তিন লক্ষ) টাকা দিলে তারা কাজী ফুজাইলকে তাদের নিকট ফেরৎ দিবে এবং রাত অনুমান ২১.৩২ ঘটিকায় ফোন করে অগ্রিম ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দিতে বলে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ মাজহারুল ইসলাম ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় শিশু অপহরণ, মুক্তিপন দাবি এবং সহায়তা করার অপরাধে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহরণের বিষয়টি জানতে পেরে ভিকটিম কাজী ফুজাইল (০২)’কে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা হতে অপহরণকারী এমএম তানভীর (৩৫), পিতা- মৃত মাওলানা মোখলেছুর রহমান, সাং-বহরামপুর, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে এবং তার নিকট হতে ভিকটিম কাজী ফুজাইল (০২) কে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী এমএম তানভীর (৩৫) ঘটনার দিন গত ২১/০৩/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪.৫৫ ঘটিকায় শিশু কাজী ফুজাইল (০২) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে অপহরণ করে। এরপর তার আত্মীয়-স্বজন কে ফোন করে তার মুক্তিপণ বাবদ ৩,৫০,০০০/- (সাড়ে তিন লক্ষ) টাকা দাবী করে। ভিকটিম কাজী ফুজাইল (০২) বারবার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে এমএম তানভীর (৩৫) ভিকটিমকে বিভিন্ন প্রকার খেলনা ও শিশুখাদ্য কিনে দিত এবং শীঘ্রই তার মায়ের কাছে নিয়ে যাবে বলে আশ্বাস দিত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স