ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহায়তায় চুরি যাওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেলেন বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ০০:৫৯:০৬
পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহায়তায় চুরি যাওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেলেন বৃদ্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহায়তায় চুরি যাওয়া ভ্যানের বদলে নতুন ভ্যান পেলেন বৃদ্ধ
 
 

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় পরিবাররে জীবিকার একমাত্র সম্বল ভ্যাটারী চালিত ভ্যানটি চুরির পর বিপাকে পড়া অসহায় মোজাফ্ফর রহমানের বাড়িতে গিয়ে একটি নতুন ভ্যান কিনে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। নতুন ভ্যান পেয়ে ভ্যানের মালিক ৭৫ বছরের বৃদ্ধ মোজাফ্ফরের দুই চোখ ভিজে যায়।
 

জানা যায়, ভ্যাটারী চালিত একটি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর ডাঙ্গাপাড়া গ্রামের মোজাফ্ফর। সেটি কয়েকদিন আগে সাকোয়া বাজার থেকে চুরি হয়ে যায়। তিনি পড়েছিলেন মহা দুশ্চিন্তায়। অনেক খোঁজাখুঁজির পরও ভ্যানটির সন্ধান না পেয়ে তিনি ও তার পরিবার পড়েন চরম অনিশ্চয়তায়। তখন স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে দৃষ্টিগোচর হয় পানিসম্পদ প্রতিমন্ত্রীর।
পবিত্র ঈদুল ফিতরের একদিন আগে (২০ মার্চ) সকালেই তিনি ছুটে যান বৃদ্ধ মোজাফফরের বাড়িতে। সেখানে গিয়ে তিনি নগদ টাকা, শাড়ি-লুঙ্গিসহ ঈদের উপহার সামগ্রী তুলে দেন এবং পুলিশের সহায়তায় হারানো ভ্যানটি ফিরে পাওয়ার আশ্বাস দেন। তবে মোজাফফরকে আর অপেক্ষা করতে হয়নি। পরে বৃদ্ধের কষ্ট দেখে মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি নতুন ভ্যাটারী চালিত ভ্যানের ব্যবস্থা করে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে সেমাই, চাল, ডাল ও নগদ অর্থসহ ঈদের উপহার সামগ্রীও প্রদান করেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজে কেউ বিপদে পড়লে আমাদের সবারই উচিত তার পাশে দাঁড়ানো। এভাবেই মানুষের মধ্যে ভ্রাতূত্ত্ববোধ, মমত্ববোধ বাড়বে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, পাঁচপীর ইউপি চেয়ারম্যান অজয় কুমার রায় প্রমুখ।
ভ্যাটারী চালিত একটি নতুন ভ্যান পেয়ে বৃদ্ধ মোজাফ্ফর কান্নাজড়িত কন্ঠে প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ভাবতেও পারিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী এভাবে আমার পাশে দাঁড়াবে। আমি তাঁর কাছে চিরঋণী। তিনি প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে নিজের নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়েও আনেন।

ভ্যান চুরির পর বিপাকে পড়া অসহায় ভ্যান চালককে একটি নতুন ভ্যান কিনে দিয়ে এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই সাথে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ