ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২৩ ০০:৫৫:৩৫
কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালীতে ছিনতাইকারীর হামলায় ইমরান তালুকদার (২২) নামে এক প্রবাসীর ছেলে মারাত্মক আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 ঈদের আগের দিন বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারী বালক বিদ্যালয়ের সড়কে  এ ঘটনা ঘটে।
 
আহত ইমরান কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের দুবাই প্রবাসী মোস্তাফিজুর রহমান এর ছেলে।
 
ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, ইমরান গুয়াটন থেকে কাউখালী উপজেলা সদরে ঈদের কেনাকাটা করার জন্য কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের  সড়কে টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪/৫জন ছিনতাইকারী তাকে চাকু দেখিয়ে গতিরোধ করে এবং এলোপাতারী ভাবে মারধর করে। এ সময় লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ইমরান এর নিকট থেকে প্রায় ২২ হাজার  টাকা এবং মোবাইল নিয়া যায়। আহত ইমরান এ সময়  দুইজন ছিনতাইকারীকে চিনতে পারে বলে জানিয়েছেন।তাদের বাড়ি ঝালকাঠি সদর থানার গুয়াটন গ্রামে।
 
 আহত ইমরানের পিতা দুবাই প্রবাসী মোস্তাফিজুর রহমান তালুকদার সাংবাদিকদের মোবাইল ফোনে তার ছেলের উপর ছিনতাইকারীদের হামলার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্বারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। এ ব্যাপারে কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লা জানান,অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত  অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ