ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎মাধবপুরে জামিনে মুক্তি পাওয়ার পর চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা ছাত্রলীগ নেতা সামাদ বাবু স্থানীয় রাজনীতি উত্তাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২২ ২৩:৩৪:৫৪
​‎মাধবপুরে জামিনে মুক্তি পাওয়ার পর চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা ছাত্রলীগ নেতা সামাদ বাবু স্থানীয় রাজনীতি উত্তাল ​‎মাধবপুরে জামিনে মুক্তি পাওয়ার পর চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা ছাত্রলীগ নেতা সামাদ বাবু স্থানীয় রাজনীতি উত্তাল


‎হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।


‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জামিনে মুক্তি পাওয়ার পর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

‎স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সামাদ বাবু জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্টে নিজের প্রার্থিতার বিষয়টি জানিয়েছেন। তিনি মাধবপুর উপজেলার ২নম্বর চৌমুহনী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‎আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নির্বাচনী প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার সুমনের ছবি ব্যবহার করাও নজর কাড়ছে।

‎ফেসবুকে তিনি লিখেছেন,
‎“১৭ বছরের স্বপ্ন এই দিন দেখব, দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।”তিনি ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।
‎জানা গেছে, আতাউস সামাদ বাবুর বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ-এর ছেলে।

‎নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন,“আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।”

‎অপর দিকে উপজেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার এমন সক্রিয় উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা মনে করেন, পরিস্থিতি বিবেচনায় আপাতত সংযত থাকা উচিত।

‎তবে এই ঘটনায় নির্বাচনী কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ