বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইনবোর্ড এলাকা হতে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইনবোর্ড এলাকা হতে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইনবোর্ড এলাকা হতে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২/০৩/২০২৬ তারিখ, বিকেল ১৭:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৬৫ (পয়ষট্টি) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ মানজারুল ইসলাম (৪২), পিতা: মৃত হাশেম, মাতা: মৃত সুফিয়া বেগম, সাং: চালিতাখালী, থানা: সদর, জেলা: পিরোজপুরকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ক) ৬৫ (পয়ষট্টি) কেজি গাঁজা, খ) মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে বাগেরহাট জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স