ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ঘরের তালা ভেঙে দূধর্ষ চুরি সংগঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২২ ২১:৪২:১২
​ঘরের তালা ভেঙে দূধর্ষ চুরি সংগঠিত ​ঘরের তালা ভেঙে দূধর্ষ চুরি সংগঠিত


শাহ কামাল সবুজঃ

নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ মিজিমিজি এলাকায় গতকাল ঈদ বাজার করতে গেলে ভাড়াটিয়া ঘরের তালা ভেঙে এক দূধর্ষ চুরির ঘটনার খবর পাওয়া গেছে। 

জানা গেছে মিজিমিজি চৌধুরী পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া মোঃ রাসেল মিয়া (৩৮) স্বস্ত্রীক ঈদ বাজার করতে গেলে এই সুযোগে বাড়ীর মেইন গেট তালাবদ্ধ করে ঘরের তালা ভেঙে চোর তার খুব গোপনীয় আলমারির লক খুলে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে ভাড়াটিয়া রাসেল মিয়া জানান মাত্র ৩ ঘন্টার ব্যবধানে এই চুরি কাজ সংগঠিত হয়। চোরেরা বাড়ীর মেইন গেট বন্ধ করে দেয়। সময়টা দুপুর হওয়ার কারণে বাসাবাড়িতে লোকজনের তেমন আসাযাওয়া ছিলনা। অন্যদিকে এটা একটা বেশি মূল্যের আবাসিক ফ্লাট বাসা হওয়া স্বত্ত্বেও মেইন গেটে কোনো সিকিউরিটি নেই। এমন কি সিসি ক্যামেরা পর্যন্ত নেই। বাড়ীওয়ালাকে দীর্ঘদিন ধরে এসব বিষয়ে ভাড়াটিয়ারা তাগাদা দিলে, লাগাচ্ছি লাগবো, সিকিউরিটি গার্ড রাখব বলে এমন হরহামেশা চুরির ঘটনা ঘটছে।

এ ব্যাপারে রাসেল মিয়া চুরির বিষয়টাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে  নিকটস্থ সিদ্দিরগঞ্জ থানায় একটি অজ্ঞাত চুরি মামলা মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ