ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‎কলেজছাত্রীর ভিডিও নিয়ে বিরোধ, ঈদের নামাজের পর নবীগঞ্জে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ৪০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২২ ২০:৩৫:৪৮
​‎কলেজছাত্রীর ভিডিও নিয়ে বিরোধ, ঈদের নামাজের পর নবীগঞ্জে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ৪০ ​‎কলেজছাত্রীর ভিডিও নিয়ে বিরোধ, ঈদের নামাজের পর নবীগঞ্জে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ৪০

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

‎শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষের এক কলেজছাত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষ বাজিত উল্লাহ মেম্বারের সমর্থক কয়েকজন যুবক তার ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

‎এর পরদিন শনিবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

‎খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বশর উল্লাহ (৪০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম  মিয়া বলেন, ঘটনার পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ