ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির কারণে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২১ ২১:১৮:৫৯
বৃষ্টির কারণে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত বৃষ্টির কারণে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
বৃষ্টির কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ঈদগাহ মাঠের পাশাপাশি বিভিন্ন মসজিদেও পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ ২০২৬ শনিবার এ নামাজ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদের নামাজে শিশু, কিশোর ও প্রবীণ মুসল্লিদের অংশ গ্রহণ করতে দেখা যায়। উ

পজেলার গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে ইমামতি করেন মুফতি নাজমুল হোসাইন। এদিকে উক্ত মসজিদে ঈদের নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লির সাথে কথা হলে তারা জানান, প্রতি বছর হাজার হাজার মুসল্লিদের সাথে উপজেলার ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী ইসলামাবাদ ঈদগাহ মাঠে নামাজ আদায় করার কথা থাকলেও বৃষ্টির কারণে পবিত্র ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়েই স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ