ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ২০:১৪:২৫
বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন
 
 
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
 
বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশী পরিবার। শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।
 
সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীতে আরও কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার বাবুগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজর পরিবার আজ ঈদ উদযাপন করছে। 
 
তাদের দাবি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করতে হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ