ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ১৮:৪৮:৩৬
কাউখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত কাউখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত
 
কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে স্থানীয় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
 
 উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি মোল্লা বাড়ির জামে  মসজিদের সামনে ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের ইমামতি করেন মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এই নামাজে অত্র ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লী নামাজ আদায় করেন।  আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে সবাই নতুন পোশাক পরে ঈদগাহে সমবেত হন এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
 
দীর্ঘদিনের ঐতিহ্য এই গ্রামগুলোতে ১৫ বছর  ধরে সৌদি আরবের চাঁদ দেখার সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখা এবং ঈদ পালন করার রেওয়াজ চলে আসছে। মুসল্লিদের মতে, ইসলামের মূল ভূখণ্ড মক্কার সাথে মিল রেখে ইবাদত পালন করতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন।
 
আমরা বিশ্বাস করি বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ পালন করা ওয়াজিব। সেই নিয়ম মেনেই আমরা প্রতি বছর এভাবে ঈদ পালন করে আসছি। নামাজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ