ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ১৬:৫৪:১৯
​আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা ​আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা না রাখার অভিযোগে ছয় দোকানিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার সকাল থেকেই কিছু মাংস ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানান।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সান্তাহার নতুন বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু, রস্তুম, বাচ্চু ও মানিকের দোকান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল ও ডাবলুকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেইসঙ্গে তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম জানান,
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ