ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য (৫৯৯ বোতল আরসি কাফ+ ও ২৯৬ বোতল এসকাফ) এবং ২১ লিটার চোলাই মদ জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ১৫:৪০:৩৫
র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য (৫৯৯ বোতল আরসি কাফ+ ও ২৯৬ বোতল এসকাফ) এবং ২১ লিটার চোলাই মদ জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য (৫৯৯ বোতল আরসি কাফ+ ও ২৯৬ বোতল এসকাফ) এবং ২১ লিটার চোলাই মদ জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক


র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য (৫৯৯ বোতল আরসি কাফ+ ও ২৯৬ বোতল এসকাফ) এবং ২১ লিটার চোলাই মদ জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৩/২০২৬ তারিখ রাত ০৪.০০ ঘটিকার সময়  দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন নুনাইচ হাজীপড়া গ্রামে ধৃত আসামি- মোঃ মজিবর রহমান (২৭), পিতা- মোঃ হামিদুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৯৯ বোতল আরসি কাফ+ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ আসামি মোঃ মজিবর রহমান (২৭), পিতা- মোঃ হামিদুর রহমান, সাং- নুনাইচ, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পৃথক অপর একটি অভিযানে ২০/০৩/২০২৬ তারিখ সকাল ০৮.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দোলাপাড়া গ্রামস্থ জনৈক মোঃ হাবিবুর রহমান (২৪), এর বসতবাড়িতে  অভিযান পরিচালনা করে ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল এস্কাফ জব্দ করতঃ  মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা- মৃত আব্দুল আওয়াল, সাং-দোলাপাড়া, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট'কে গ্রেফতার করতে সক্ষম হন।
 
পৃথক আরো একটি অভিযানে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ২০/০৩/২০২৬ তারিখ রাত ০৩.৫০ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের ধৃত আসামি মুকুল চন্দ্র বর্মন এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ বোতল (২১ লিটার) ভারতীয় চোলাই মদ জব্দসহ মাদক ব্যবসায়ী মুকুল চন্দ্র বর্মন (৪৫), পিতা-মৃত সুশীল চন্দ্র বর্মন, মাতা-শৈল বালা, সাং-কুরুষাফেরুষা, নাওডাঙ্গা ইউপি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ