ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডৌহাখলা ইউপি প্রশাসককে মারধরের অভিযোগ ‍উঠেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ০১:৫৭:০০
ডৌহাখলা ইউপি প্রশাসককে মারধরের অভিযোগ ‍উঠেছে ডৌহাখলা ইউপি প্রশাসককে মারধরের অভিযোগ ‍উঠেছে
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়কে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার চন্দপাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাওড় হলে নেটিজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

স্থানীয়সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসচ্চল, দু:স্থ অতিদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেয়া ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এর চাল বিতরণ করা হয়েছে। ডৌহাখলা ইউনিয়নের ৩ হাজার ৪৫টি দু:স্থ পরিবারের জন্য ৩০ দশমিক ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত চালের কার্ড বিতরণ নিয়ে ডৌহাখলা ইউপি প্রশাসক কমল কুমার রায় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কলহ তৈরি হয়। মঙ্গলবার ও বুধবার ভিজিএফের এই চাল বিতরণ করা হয়। বুধবার চাল বিতরণশেষে ময়মনসিংহে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথিমধ্যে ডৌহাখলা ইউনিয়নের চন্দপাড়া মোড়ে ওই প্রশাসককে মারধর করা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ভিজিএফ’র কার্ড বিতরণের কলহের জেরে মারধরের ঘটনাটি ঘটে থাকতে পারে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির এক সদস্য মারধরের সত্যতা স্বীকার করে বলেন, গাজীপুর এলাকায় ভিজিএফ এর কার্ড বিতরণ নিয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে গত সোমবার মনোমালিণ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে মারধর করা হতে পারে।
ডৌহাখলা ইউপি প্রশাসক কমল কুমার রায় ঘটনা অস্বীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ