বোদায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ সহ চাউল ও শাড়ি বিতরণ
বোদায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ সহ চাউল ও শাড়ি বিতরণ
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসহায়, গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহপতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তার ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মারুফ অনু, আরিফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ১০ লাখ টাকা, প্রতি জনকে ১ হাজার টাকা করে ১ হাজার মানুষের জন্য এলাকার গরীব, অসহায়, দুস্থদের মাঝে সমভাবে বন্টন করা হয়। এছাড়া প্রাপ্ত ১৬শ’ শাড়ি ও ৫ মেট্রিক টন (মেঃ টন) চাউল অসহায়, দুস্থ নারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স