ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎সরকারি উদ্যোগে সাংবাদিকবান্ধব অবসরকালীন ভাতা বাস্তবায়ন হবে বাছির জামাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-২০ ০০:৪৪:২৫
‎সরকারি উদ্যোগে সাংবাদিকবান্ধব অবসরকালীন ভাতা বাস্তবায়ন হবে বাছির জামাল ‎সরকারি উদ্যোগে সাংবাদিকবান্ধব অবসরকালীন ভাতা বাস্তবায়ন হবে বাছির জামাল

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) জানিয়েছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব এবং তাদের কল্যাণে নানান পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে সকল সাংবাদিক অবসরকালীন ভাতা পাবেন।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন,“সাংবাদিকরা বেতন পান না, তবে সম্মানের জন্য কাজ করছেন। তারা সত্য প্রকাশের কাজে নিবেদিত। অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের কল্যাণে কাজ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।”

‎সাংবাদিকদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ
‎বাছির জামাল স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আমলে এই উদ্যোগ সম্প্রসারিত হয়ে ২২ বিঘা জমিতে ৩শ’রও বেশি সাংবাদিকের আবাসন নিশ্চিত হয়েছে।

‎তিনি আশ্বস্ত করেন যে, হবিগঞ্জের সকল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহযোগিতা পাবেন।

‎সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ কামরুল হাসান।

‎সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি: আবু সালেহ মোঃ নুরুজ্জামান সৈকত,বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি: শরিফ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি: এম এ আহমদ আজাদ,আমার দেশ নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম,আমার দেশ বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান,আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির,এনপিপি জেলা প্রতিনিধি এম এ রাজা,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন,উপজেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক মুহিন শিপন কালেকণ্ঠ জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন,বাহুবল প্রেসক্লাব দপ্তর সম্পাদক: সাব্বির হোসেন,অন্যান্য সাংবাদিক: রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার, তোফায়েল আহমেদ মনির প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ