ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৯ ২৩:৩৪:১৭
​র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা ​র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক


র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এর যৌথ অভিযানে
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে ডিজেল ও কেরোসিন বিক্রি করার
দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা


 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,
হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি
রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী পণ্যের মোড়ক ব্যবহার করা,
মূল্যের তালিকা প্রদর্শন করা, সেবার মূল্যের সঠিক তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করা, খাদ্য
দ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন না করা, বাটখারা বা ওজন
পরিমাপক যন্ত্রে কারচুপি না করা এবং সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন
কার্য না করার কথা থাকলেও কতিপয় প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে
সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার
বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৯
গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১,
ব্রাহ্মণবাড়িয়া ও জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল অদ্য
১৮/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১০.০০ হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া
জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে ডিজেল ও
কেরোসিন বিক্রি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায়
বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক মোঃ বাসির মিয়া, সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়্#া৩৯;কে
২০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান
গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ