ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৯ ২১:১৩:৫০
​মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ​মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

১৯ মার্চ,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) 

 কসবা উপজেলার মূল গ্রাম ইউনিয়ন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মূলগ্রাম ইউনিয়ন সভাপতি আবু হানিফের সভাপত্বিতে শেরপুর-জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে  প্রধান অতিথি  ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো.আতাউর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী কাজী ইয়াকুব আলী,কসবা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামাল মিয়া।উপস্থিত ছিলেন বাদৈর ইউনিয়ন সভাপতি এমদাদুল হাসান, ডা.আ.মোমিন,শামসুল আলম,আহসান হাবিব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করায় ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় নেতাকর্মী ও এলাকাবাসীর  প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে দলীয় কার্যক্রম পরিচালনায়  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহবান করেন । তিনি আরও বলেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান নেতৃত্বে বাংলাদেশে সফল ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। 

তিনি বলেন,গণভোটে হ্যাঁ বিজয়ী করে জনগণ জুলাই সনদ বাস্তবায়নে ম্যান্ডেট দিয়েছে। বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের কৃত ওয়াদা ভঙ্গ করেছে।যার পরিমাণ সুখকর হবেনা। ইফতার মাহফিলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ