ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছা থানা এলাকা হতে ০৩ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৯ ২০:১৫:৪৯
রংপুরের পীরগাছা থানা এলাকা হতে ০৩ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রংপুরের পীরগাছা থানা এলাকা হতে ০৩ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
নিজস্ব প্রতিবেদক​


রংপুরের পীরগাছা থানা এ
লাকা হতে ০৩ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
 
]'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৮/০৩/২০২৬ তারিখ দুপুর ০৩.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা থানাধীন বকশী বাজারের ‘মতিয়ার এন্ড মুনতাসির ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবা এবং ০৩ কেজি গাঁজা জব্দসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী ১। সাবিনা ইয়াসমিন (৪২), স্বামী-মোশারফ, সাং-বনতারা, ৩নং ওয়ার্ড, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর ২। মোছাঃ মেরিনা বেগম (৪০), স্বামী-মৃত রজব আলী, সাং-ওমর পাড়া ম্যাচকান্দি, থানা-শেরপুর, জেলা-বগুড়া, বর্তমান ঠিকানাঃ গ্রামঃ মির্জাপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়াদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিরা অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ইয়াবা ক্রয় করে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে  এবং অভিনব পন্থায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। 
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ