ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৯ ১৮:৪৭:৪৩
​রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার ​রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে রিভলবার ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। 
বুধবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, রাজশাহীর চারঘাট থানার রাওথা বালুরঘাট এলাকায় পদ্মা নদীর তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ভারত থেকে অস্ত্র সংগ্রহের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ