লাইনচ্যুত বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগাযোগ বন্ধে দুর্ভোগ
লাইনচ্যুত বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগাযোগ বন্ধে দুর্ভোগ
লাইনচ্যুত বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগাযোগ বন্ধে দুর্ভোগ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে জোর তৎপরতা চলছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন।
এর আগে দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ট্রেনটির চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঈদের সময় ঘনিয়ে আসায় অনেকের আনন্দযাত্রা ভোগান্তিতে পরিণত হয়েছে।
স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী ও পাকশী থেকে আনা দুটি রিলিফ ট্রেন কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স