ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মাদক আটক

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৩-১৯ ০০:১২:০৮
সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মাদক আটক সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মাদক আটক
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালন অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ হাজার ৫ শত টাকা মাদকদ্রব্য আটক করেন। গতকাল বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৪৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯০,৫০০/- (নব্বই হাজার পাঁচশত) টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্তে আমাদের অভিযান অব্যহত রয়েছে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ চোরাচালান সহ রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম চালালে কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ