ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে কোতয়ালী থানা এলাকায় প্রায় পনের হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ২০:৩০:২৩
ফরিদপুরে কোতয়ালী থানা এলাকায় প্রায় পনের হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুরে কোতয়ালী থানা এলাকায় প্রায় পনের হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে কোতয়ালী থানা এলাকায় প্রায় পনের হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

 মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৭/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল *অদ্য ১৭/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ০০.০৫ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় ৪৭ (সাতচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট*, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১৪,১০০/- (চৌদ্দ হাজার একশত) টাকা, *সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক* করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। সঞ্জয় সরকার (৪২), পিতা- সুভাষ সরকার, সাং-শিবরামপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে ফরিদপুর কোতয়ালী ও মধুখালী থানার বেশ কয়েকটি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ