ইত্তেফাকুত ত্বলাবা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা ও ইফতার
আপডেট সময় :
২০২৬-০৩-১৮ ১৯:৪২:৪৬
ইত্তেফাকুত ত্বলাবা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা ও ইফতার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জমকালো আয়োজনে সদস্যদের মিলনমেলা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অরাজনৈতিক ছাত্র সংগঠন ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে সংগঠনের দায়িত্বশীল, সদস্য, আলেম-উলামা, সাংবাদিক ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় অতিবাহিত করেন। ত্রিশাল পৌর শহরের রিভারকক্স রেস্তুরায় আয়োজিত মিলন মেলায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ।
ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশালের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মাওলানা সাইফুল ইসলাম আইয়ুবী, মাওলানা নাসির আহমাদ, মাওলানা ইরফান কবীর, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, মাওলানা আব্দুর রহমান নাঈম, মাওলানা আজিজুল হক তালহা, মাওলানা আবু ইউসুফ আহমদী, মাওলানা আতিকুল ইসলাম সরকার, মাওলানা ইসহাক মাহমুদ, ইমতিয়াজ আহমাদ সহ প্রমুখ।
বক্তারা বলেন, ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশাল অল্প সময়ের মধ্যেই সৃজনশীল চিন্তাভাবনা, শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম এবং ব্যতিক্রমধর্মী কর্মপন্থার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মাত্র এক বছরের পথচলায় সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে এবং একটি আদর্শিক ও সেবামূলক ছাত্রসংগঠন হিসেবে নিজেদের অবস্থান জানান দিয়েছে।
তারা ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের দায়িত্বশীলরা বলেন, সাংগঠনিকভাবে এটি আমাদের মাত্র এক বছরের পথচলা। কিন্তু এই স্বল্প সময়েই আমরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।
শিক্ষার্থীরা আমাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং সংগঠনের সাথে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করছেন। সকলকে সাথে নিয়েই আগামীদিনে শিক্ষা, সেবা ও ঐক্যের আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার বিভিন্ন সক্রিয় রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিবৃন্দ, উলামায়ে কেরাম এবং সর্বস্তরের ছাত্রজনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে উস্তাদুল হুফফাজ মাওলানা ক্বারী আবু তাহের মিসবাহ মুনাজাত পরিচালনা করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স