ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ১৭:২৯:০৩
আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নাম্বার কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পায় হলের শিক্ষার্থীরা।

জানা যায়, মৃত ওই শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। সে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩ নং কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় রুমে একাই ছিলেন কনিষ্ক। আজ দুপুর দুইটার সময় কনিষ্কের রুমে নক করে সামনের রুমের এক শিক্ষার্থী। এসময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ওই শিক্ষার্থী আরও একজনকে ডেকে আনেন। তখন দুইজন একত্রে নক করলেও কেউ ভেতর থেকে সারা না পেয়ে জানালার গ্লাস ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে। সে সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ আসলে লাশটি নামানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ