ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল: এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ১৬:৫২:৪৮
মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল: এরদোয়ান মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল: এরদোয়ান
 
নিজস্ব প্রতিবেদক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ইসরাইল ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। মঙ্গলবার রাজধানী আংকারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, গাজা থেকে শুরু হয়ে ইয়েমেন ও লেবানন হয়ে সর্বশেষ ইরান পর্যন্ত যে হামলা বিস্তৃত হয়েছে, তা কেবল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নয়। তার মতে, এসব পদক্ষেপের পেছনে ভিন্ন উদ্দেশ্য কাজ করছে।

তিনি অভিযোগ করেন, ইসরাইল এমন একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, যারা নিজেদের অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। একই সঙ্গে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বৈশ্বিক ব্যবস্থা যখন পরিবর্তনের মুখে, তখন প্রকৃত বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরা জরুরি।

এরদোয়ান আরও দাবি করেন, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ইসরাইল টানা ১৭ দিন বন্ধ রেখেছে, যা তিনি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘প্রতিশ্রুত ভূমি’ বা প্রলয়সংক্রান্ত নানা ধারণা একসঙ্গে প্রচার করা হচ্ছে, যা তার মতে পরিকল্পিত। এসব বাস্তবতা ও সহিংসতার চিত্র বিশ্বজনমতের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এতে এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় বিভিন্ন দেশে। ইরানের দাবি, এসব হামলা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে। এতে হতাহত ছাড়াও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ