ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোসাদকে তথ্য পাচারের অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ১৫:৪৯:৩০
মোসাদকে তথ্য পাচারের অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড মোসাদকে তথ্য পাচারের অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড
 
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি গুপ্তচর” হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেপ্তার করা হয়েছিল।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি দেশটির “স্পর্শকাতর স্থাপনা” সংক্রান্ত তথ্য ও ছবি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরাইলি নিরাপত্তা সংস্থা, যখন তিনি গ্রুপ ট্যুরের একটি অনলাইন বিজ্ঞাপনে ক্লিক করেছিলেন।

একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। ছয়টি ইউরোপীয় দেশ এবং তেল আবিবে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ