ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ১৩:১৩:১৫
‎হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু ‎হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ইলেকট্রিশিয়ানের। তার নাম আব্দুস সালাম (৫০)।

‎সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি।

‎নিহত আব্দুস সালাম ছিলেন একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

‎স্থানীয় সুত্রে জানা গেছে,  নিহত সালাম পেশায় একজন ইলেকট্রিশয়ান ছিল। এদিন রাতে তারাবির  নামাজ শেষে বাড়িতে ওয়্যাররিং এর কাজ করায় সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতৃব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

‎এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। ছোট ছোট তিনটি সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সালামের মৃত্যু তার পরিবারের উপর এক বিরাট আঘাত। তার অবর্তমানে তার পরিবারের সদস্যরা কিভাবে দিন কাটাবে, তা ভাবতেই কষ্ট হয়।

‎তার চাচাতো ভাই আলমীর হোসেন জানান,আব্দুস সালাম পেশায় ছিলেন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। তার একদম সতর্কতা ও কাজের প্রতি মনোযোগ তাকে একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত করেছিল। কিন্তু তার প্রাণঘাতী বিদ্যুৎপৃষ্টে মৃত্যু এক গভীর শোকের ছায়া ফেলেছে তার পরিবার ও পুরো এলাকায়।

‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই আব্দুস সালামের মৃত্যু হয়।

‎এই দুঃখজনক ঘটনায় পুরো হোসেনপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু কেবল তার পরিবারকে নয়, বরং পুরো সমাজকে গভীরভাবে আঘাত করেছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ