নিজস্ব প্রতিবেদক
ঈদের নামাজ আদায় নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানায়, এ বছর মসজিদের ভেতরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। খোলা জায়গায় নামাজ আদায় করা যাবে না।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তটি সারাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানায়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদই ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ধারণ করতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এটি সাধারণত বৃহৎ জামাতে নির্ধারিত খোলা স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে।