ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি মোল্লারহাট ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৮ ০১:১০:১৩
​অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি মোল্লারহাট ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে ​অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি মোল্লারহাট ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে ঈদ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত ১৪ মার্চ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, চাল বিতরণে অনিয়ম হচ্ছে—এমন খবর পেয়ে ওইদিন ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। তারা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল এবং উপকারভোগীদের তালিকা যাচাই করে দেখেন। এতে কোনো গড়মিল পাওয়া যায়নি। মোল্লারহাট ইউনিয়নের ২,৩১৭ জন উপকারভোগীর জন্য ২৪.১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

এরপর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, সংসদ সদস্যের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে চাল বিতরণ করেন ওই ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যা। এ সময় ২,৪১৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে ২৪.১৭ টন চাল বিতরণ করা হয়। বিতরণ শেষে ইউনিয়নের অফিসিয়াল প্যাডে উপকারভোগীদের মাঝে যথাযথভাবে বরাদ্দকৃত সমুদয় চাল বিতরণ করা হয়েছে মর্মে স্বাক্ষর করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন মোল্লারহাট ইউনিয়নের ট্যাগ অফিসার আরাফাতুল ইসলাম সম্রাট, হাফিজুর রহমান (এমপির প্রতিনিধি), আব্দুস সালাম হাওলাদার, জাকির হোসেন বাচ্চু, আবদুর রাজ্জাক সিকদার, খোকন ব্যাপারী, মনির সিকদার, খলিল সরদার, জায়েদ ব্যাপারী, রেজাউল, রিমন মোল্লা, গোলাম মাওলা, ইমাম হোসেন, মাহামুদুল হাসান রাজু প্রমুখ।
অভিযোগের বিষয়ে সরকারি বিভিন্ন সংস্থার তদন্তেও অনিয়মের কোনো প্রমাণ মেলেনি বলে জানা যায়।

এ ব্যাপারে মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক মোঃ আল আমিন মোল্যা বলেন, ইউনিয়নের কিছু লোক অনৈতিক সুবিধা চেয়েছিল। আইনবহির্ভূত হওয়ায় আমি তা দিতে পারিনি। এছাড়া ঈদ বকশিশের নামে কতিপয় সাংবাদিক চাঁদা দাবি করেছিলেন। এই উভয় গ্রুপ সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা গুজব ছড়িয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া শিগগিরই ওইসব মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মিডিয়ায় প্রতিবাদলিপি পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ