জামালপুরে কেন্দুয়ায় বিএনপি নেতার পরিবারের ব্যতিক্রমী আয়োজনে দুস্থদের মুখে ঈদের হাসি
জামালপুরে কেন্দুয়ায় বিএনপি নেতার পরিবারের ব্যতিক্রমী আয়োজনে দুস্থদের মুখে ঈদের হাসি
মোঃরাকিব হাসান,জামালপুর:
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বিএনপি নেতার পরিবারের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সোনাকাথা ঈদগাহ মাঠে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলনের তার শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।উপস্থিত ছিলেন,জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন মিলন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার প্রায় ১৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে বলে জানান স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স