ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৭ ২৩:৪৯:৪৬
​রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা ​রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সদ্য যোগদানকৃত প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের আটজন সাবেক কাউন্সিলর।
 মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল তিনটার দিকে নগর ভবনে প্রশাসকের নিজ দপ্তরে গিয়ে তারা এই শুভেচ্ছা জানান।

এ সময় তারা নতুন প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে রাজশাহীর উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নতুন প্রশাসকও উপস্থিত সাবেক জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং নগরীর কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাসিকের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন দিলদার এবং ২৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় সাবেক কাউন্সিলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাবেক নেতা আশরাফুল হাসান বাচ্চু।

এছাড়া এ সময় আরও পাঁচজন সাবেক কাউন্সিলর ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন প্রশাসককে অভিনন্দন জানান।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ