দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
দারুল ক্বিরাত-২০২৬ নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অনুমোদিত, সিলেটের গোয়াইনঘাট উপজেলার
নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা শাখার
বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল ২৭ রামাদান,১৬ মার্চ ২০২৬ হলরুমে অনুষ্ঠিত হয়।
শাখার নাজিম মাও আইনুল হকের সভাপতিত্বে, সহকারী শিক্ষক ক্বারী শাহিন আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খামিছ জামাতের ছাত্র হাফিজ আতিকুর রহমান এবং নাতে রাসুল (সাঃ)পরিবেশন করেন খামিছ জামাতের ছাত্র ফরহাদ হুসেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী হোছাম উদ্দিন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী মাও আমির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দিরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মুফতি কামরুল ইসলাম ।
সেন্টারের প্রধান ক্বারী মাওলানা মুজিবুর রহমান সাহেব দিক নিদর্শনা মুলক নসিহত পেশ করেন এবং মিলাদ পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন সেন্টারের সকল ক্বারী সাহেব বৃন্দ ও মুরব্বি ফজর আলী , আব্দুল জলিল, দুবাই প্রবাসী ক্বারী বশির উদ্দিন, জামাল উদ্দিন সহ প্রমুখ।
ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্য এবং প্রধানকারী মাওলানা মুজিবুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
শাখার সম্মানিত শিক্ষক হিসেবে ছিলেন -প্রধানকারী মাওলানা মুজিবুর রহমান,সহকারী শিক্ষক,মাওঃ আমির উদ্দিন, কারী শাহিন আহমদ,কারী শামীম আহমদ,কারী মনিরুজ্জামান,কারী হাফিজুর রহমান,কারী হুসাম উদ্দিন,কারী জিহাদ হোসেন,কারী রুহুল আমিন।জামাতে সুরা হতে জামাতে খামিছ পর্যন্ত ছয়টি জামাতে এবছর পাঁচ শতাধিক শিক্ষার্থী তাজবিদ সহ কুরআন শিক্ষা কোর্সে অংশ গ্রহণ করে।
উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে এই দারুল কিরাত শাখা কুরআন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্বারী সনদ লাভ করেন এবং অসংখ্য শিক্ষার্থী সহিহ শুদ্ধ ভাবে কুরআন পড়তে শিখেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স