ওয়ারী থানার ৩৮ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী উপহার প্রদান
ওয়ারী থানার ৩৮ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী উপহার প্রদান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ৩৮ নং ওয়ার্ডের (ওয়ারী) এক মিলনায়তনে সুবিধাভোগী পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারী পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য আব্দুল লতিফ, জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ওয়ারী পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স