ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৭ ১৪:২৮:২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাস স্ট্যান্ডে সারি সারি গাড়ি থেমে আছে ঈদে ঘরমুখো যাত্রীর অপেক্ষায়। মঙ্গলবার বেলা বারটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে শত শত গাড়ি ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের আশায় অপেক্ষায় রয়েছে।

 
জুই এ্যান্টারপ্রাইজের চালক লোকমান হোসেন বলেন, আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, গাড়িতে যাত্রী হলেই চলে যাব।

 
ঠাকুরগাঁ এলাকার যাত্রী সুমী বলেন, আমার স্বামী ডিউটিতে আছে তিনি ঈদের আগের দিন বাড়ি যাবে তাই ঝামেলা এড়াতে আমি আজই বাড়ি যাচ্ছি। কিন্তু তেলের অভাবের কথা বলে গাড়ি ভাড়া বেশি চাচ্ছে। রংপুরগামী সিফাত পরিবহনের সুপারভাইজার রফিক জানান, আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ থাকবে প্রবল।

 
দিনাজপুরের বীরগঞ্জ রোডের জনৈক সুপারভাইজার বলেন,
ঢাকা কাউন্টার থেকেই আমার গাড়ির টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এরপরও রাস্তা থেকে যত যাত্রী উঠবে তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করব।

 
এ বিষয়ে জানতে চাইলে নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত বলেন, এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো পর্যাক্রমে ছুটি হবে তাই ঈদে ঘরমুখো যাত্রীদের তেমন চাপ পরবে না। এদিকে যাত্রী নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা জোড়দার করায় কারো কোনো সমস্যা হবে না বলে আমার বিশ্বাস।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ