ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ১৩:২৬:৩০
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি ইসরাইলের
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগামী মে মাসে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শনিবার ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন এ তথ্য জানিয়েছে।

 
কেএএন জানিয়েছে, এই আন্তর্জাতিক বাহিনীতে ইন্দোনেশিয়ার প্রায় পাঁচ হাজার সেনা অংশ নেবে। একই সঙ্গে কাজাখস্তান, মরক্কো, আলবেনিয়া ও কসোভোর সেনারাও এই বাহিনীতে থাকবে। এই কার্যক্রম ১ মে থেকে শুরু হবে।


প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রথম দফায় দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নির্মিত একটি ফিলিস্তিনি শহরের চারপাশে সেনা মোতায়েনের পরিকল্পনা করা হবে। পরে উপত্যকার অন্য অংশে বিস্তার করবে।
 

ইসরাইলি গণমাধ্যম গাজার যে অংশকে ‘ইয়েলো লাইন’ হিসেবে উল্লেখ করেছে, তার কাছাকাছি এলাকায় এই বাহিনীটির উপস্থিতি বাড়ানো হবে। আন্তর্জাতিক এই বাহিনীর অংশ হিসেবে গাজায় প্রবেশের আগে কয়েকশ বিদেশি সেনা আগামী মাসে প্রশিক্ষণের জন্য জর্ডানে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।
 

৯ ফেব্রুয়ারি ইসরাইলি সম্প্রচারমাধ্যম জানিয়েছিল, গাজাযুদ্ধ অবসানের জন্য হাজার হাজার ইন্দোনেশিয়ান সেনা সেখানে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে। তবে ৬ মার্চ ইন্দোনেশিয়া ঘোষণা দেয় যে, ইসরাইল যদি ফিলিস্তিনি স্বাধীনতাকে সমর্থন করতে ব্যর্থ হয়, তবে তারা শান্তি পর্যদ থেকে বেরিয়ে যাবে। জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদে ১৬০ জনেরও বেশি ইসলামিক পণ্ডিতের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই অবস্থান ব্যক্ত করেন।
 

অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক প্রতিনিধি দল দুই সপ্তাহের মধ্যে ইসরাইলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ