ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়া প্রেসক্লাবের শীর্ষ ৬ সংবাদকর্মীর একযোগে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৬ ০০:৫৫:২৮
বানারীপাড়া প্রেসক্লাবের শীর্ষ ৬ সংবাদকর্মীর একযোগে পদত্যাগ বানারীপাড়া প্রেসক্লাবের শীর্ষ ৬ সংবাদকর্মীর একযোগে পদত্যাগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের অভ্যন্তরে রাজনৈতিক দলীয়করণ, অবমূল্যায়ন ও গঠনতন্ত্রবিরোধী স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন কার্যনির্বাহী কমিটির ৬ জন শীর্ষ পদধারী সাংবাদিক। রবিবার (১৫ মার্চ) বিকেলে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে এবং পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন সহ-সভাপতি কাজী শাহীন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও মো. সাব্বির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিবুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম ওসমানী।

পদত্যাগকারী সংবাদকর্মীদের দাবি, বর্তমানে প্রেসক্লাবটি তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে। তারা জানান, সংগঠনের নীতিনির্ধারণী বিষয়ে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষার পরিবর্তে নির্দিষ্ট গোষ্ঠীর তোষণ করার কারণে তারা নৈতিক অবস্থান থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন।

এ প্রসঙ্গে দপ্তর সম্পাদক মো. আছিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা এবং প্রেসক্লাব হবে সকল মতাদর্শের সাংবাদিকদের নিরাপদ আশ্রয় ও কর্মস্থল। কিন্তু বর্তমানে সেখানে ভিন্নমতের অবমূল্যায়ন ও একপেশে কার্যক্রম চলায় আমরা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম পদত্যাগপত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, "নেতৃবৃন্দের পদত্যাগের বিষয়টি দুঃখজনক। তবে সংগঠনের স্বার্থে এবং অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখতে আমি তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি দ্রুতই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ