ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলি হামলায় হামাস কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ২০:১৩:৩২
লেবাননে ইসরাইলি হামলায় হামাস কর্মকর্তা নিহত লেবাননে ইসরাইলি হামলায় হামাস কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সাইদনে ইসরাইলের হামলায় হামাসের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 
হামাসের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, নিহত ব্যক্তি হলেন সংগঠনের কর্মকর্তা ওয়িসাম তাহা। আজকের হামলায় তিনি নিহত হন।


এর আগে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সাইদনের একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইল হামলা চালিয়েছে।

সাইদন শহরে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির অবস্থিত। ইসরায়েল গত কয়েক মাসে এই এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল হামাসের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ