ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন কোন দেশ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না, জানাল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৬:২৮:৪২
কোন কোন দেশ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না, জানাল ইরান কোন কোন দেশ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে না, জানাল ইরান
নিজস্ব প্রতিবেদক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বন্ধ আর বাকি বিশ্বের সবার জন্য উন্মুক্ত।

গতকাল শনিবার মার্কিন ক্যাবল নিউজ চ্যানেল এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানিয়েছেন, অন্য দেশের জাহাজগুলোর ক্ষেত্রে প্রণালিটি পার হতে কোনো বাধা নেই।

তবে ‘নিরাপত্তা উদ্বেগে’ অনেকেই তা করছে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ইরানের কিছু করার নেই। এখন অনেক ট্যাঙ্কার ও জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করার ইরানি উদ্যোগে’ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ‘প্রণালিটি উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে পারে।

ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানালেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি আহত ও সম্ভবত বিকলাঙ্গ হয়ে গেছেন।

এর জবাব দিয়ে আরাগচি বলেছেন, ‘সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন আর সংবিধান অনুযায়ী দায়িত্বপালন করে চলেছেন আর তা অব্যাহত রাখবেন।’

তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক প্রজাতন্ত্র সুপ্রতিষ্ঠিত আর কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল না, যেকোনো ব্যক্তিকে হারালেও তার শূন্যস্থান সিস্টেম পূরণ করে ফেলবে। সব নিয়ন্ত্রণে আছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ