ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হ্যান্ডকাফসহ পলাতক আসামি ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৬:০৪:৩৯
হ্যান্ডকাফসহ পলাতক আসামি ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার হ্যান্ডকাফসহ পলাতক আসামি ১৯ ঘণ্টা পর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের লাখাই উপজেলায় হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পাশ্ববর্তী উপজেলা নাসিরনগরে ফুপাতো ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আসামি রুবেল চৌধুরী (২৭) উপজেলার সুবিদপুর গ্রামের ছেনু মিয়া চৌধুরীর ছেলে। এর আগে, তাকে শনিবার সন্ধ্যায় মুড়াকরি বাজারে অভিযান চালিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সুকৌশলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান, যা নিয়ে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়।


লাখাই থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ