ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ০২ সদস্য গ্রেফতার ও আলামত জব্দ করছে র্যাব-৪
ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ০২ সদস্য গ্রেফতার ও আলামত জব্দ করছে র্যাব-৪
ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির ০২ সদস্য গ্রেফতার ও
আলামত জব্দ করছে র্যাব-৪
“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি
বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন
করতে সক্ষম হয়েছে।
র্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায়
নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা র্যাব-৪
সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান
পরিচালনা করে অজ্ঞান পার্টির ০২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারক...তরা হলোঃ ১। মোঃ
আারিফ(১৯), ঢাকা; ২। মোঃ আকরাম হোসেন (২২), ঢাকা । গ্রেফতারকালীন সময়ে তাদের
হেফাজত হতে অর্ধ লিটার চেতনা নাশক পানি ও ০৫ গ্রাম চেতনা নাশক পাউডার উদ্ধার করা
হয়।
গ্রেফতারক...ত আসামী ও সিপিসি -২ সাভার সূত্রে জানা যায় যে, আসন্ন ঈদ
উপলক্ষ্যে র্যাব-৪ সিপিসি-২ , এর একটি বিশেষ আভিযানিক দল ১৪ মার্চ ২০২৬ তারিখ
সন্ধ্যায় আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালিন সময়ে সুনির্দিষ্ট গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এর সামনে জনৈক মোঃ
রুবেল খলিফা নামের এক ব্যক্তিকে জোরপূর্বক চেতনা নাশক পানীয় পান করিয়ে ছিনতাইয়ের
চেষ্টার সময়ে হাতে-নাতে অজ্ঞান পার্টির ০২ জন সদস্যকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং ঢাকা
জেলার আশুলিয়া থানা সহ বিভিন্ন এলাকায় জনসাধারণকে সুকৌশলে চেতনা নাশক পানীয়
পান করানোর মাধ্যমে অজ্ঞান করে মোবাইল, নগদ টাকা-পয়সা, স্বর্ণের গহনা সহ মূল্যবান
জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
গ্রেফতারক...ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যব¯’া গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট
থানায় প্রেরণ করা হয়েছে ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স