ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ১৩:১৬:৪৬
সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানে আগে ভর্তি পদ্ধতি ছিল মেরিটের ভিত্তিতে, তবে এখন লটারির মাধ্যমে ভর্তি হচ্ছে। এতে ফিডার ইনস্টিটিউটগুলোয় শিক্ষার মান অনেক কমে গেছে। ফলে কোয়ালিটিসম্পন্ন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠাতে পারছি না উল্লেখ করে এমপি হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান— প্রাইমারি স্কুলগুলোর ভর্তি পদ্ধতি পরিবর্তন করবেন কি না।

 
প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন,
বিষয়টি গুরুত্বপূর্ণ। এটির জন্য ব্যাপক আলোচনা দরকার। আমাদের দেশে শিক্ষাব্যবস্থায় দুটি পদ্ধতি আছে। একটি রুরাল, আরেকটি আরবান। গ্রামীণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো তেমন প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে না, ফলে সেখানে সমস্যা হচ্ছে না। তবে ঢাকায় এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আমার আদৌ মনে হয় না যুক্তিসংগত। আগামী শিক্ষাবছরে ভর্তি পদ্ধতি কীভাবে করা হবে, তা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
 


এর আগে আজ রোববার বেলা ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব রয়েছে। এছাড়া বৈঠকে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ