ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লেখক-কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ০১:৪৫:০১
লেখক-কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল লেখক-কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের ইফতার মাহফিল
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পবিত্র মাহে রমজান উপলক্ষে লেখক, কবি-সাহিত্যিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্র।
 
 শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় শহরের মল্লিকা পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
 
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ইসলামী সংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা মোঃ নুরুল আমিন অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৮৩ নম্বর আয়াতের মাধ্যমে  উদ্ধৃত করে রমজানের তাৎপর্য তুলে ধরে।
 
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, চেয়ারম্যান, পটুয়াখালী ক্লিনিক। প্রধান আলোচক ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল অঞ্চলের পরিচালক আযাদ আলাউদ্দিন এবং পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা এ.বি.এম সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডা. সাইয়েদ আনোয়ারুল হাফিজ।
 
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
পটুয়াখালী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাশার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এবং আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
 
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ