ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল সংঘর্ষ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১৫ ০০:০৫:১৯
​‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল সংঘর্ষ মামলার আসামি ​‎লাখাইয়ে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল সংঘর্ষ মামলার আসামি

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি রুবেল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল মোড়াকরি বাজারে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ তাকে আটক করে এবং হাতকড়া পরায়।

‎তবে একপর্যায়ে সুযোগ বুঝে রুবেল
চৌধুরী হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‎পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 


‎এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, সংঘর্ষ মামলার ওই আসামিকে গ্রেপ্তারের পর সে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ